হিল ভয়েস, ২৪ মার্চ ২০২৬, বিশেষ প্রতিবেদক: খাগড়াছড়ি জেলাধীন মানিকছড়ি উপজেলার ১নং ইউনিয়নের ফকিরনালা নামক গ্রামে এক সেটেলার বাঙালি কর্তৃক এক মারমা গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত ধর্ষণচেষ্টাকারীর নাম: মো. মিজান (৩৪), পিতা:মো. আনোয়ার হোসেন। তার বাড়ি খাগড়াছড়ি গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাতিমুড়া এলাকার শিকদার টিলায় বলে জানা যায়।
সূত্র মোতাবেক, গত সোমবার (২৩ মার্চ) দুপুর ১২ ঘটিকার সময়ে উক্ত ভুক্তভোগী গৃহবধু পানি আনতে গেলে মো. মিজান তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে ভুক্তভোগী ঘটনাস্থলে চিৎকার চেঁচামেচি করলে আশেপাশে থাকা গ্রামের লোকজন টের পেয়ে দ্রুত সেখানে এসে মিজানকে আটক করে।
পরে এলাকাবাসী ধর্ষণ চেষ্টাকারী মো: মিজানকে স্থানীয় বিএনপি নেতা হাফিজুল ইসলামের কাছে হস্তান্তর করে বলে জানা যায়।
পরবর্তীতে স্থানীয় মারমা ঐক্য পরিষদের পক্ষ থেকে উক্ত ঘটনাটি অর্থের বিনিময়ে মিমাংসার চেষ্টা চালানো হয় এবং ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা না করার নির্দেশ দেওয়া হয় বলেও জানা যায়।
+ There are no comments
Add yours