হিল ভয়েস, ২৭ মার্চ ২০২৬, পানছড়ি: আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮.৩০ ঘটিকার সময় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সুতকর্মা পাড়ায় ইউপিডিএফ (প্রসিত) সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত ব্রাশফায়ারে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত ব্যক্তির নাম- নীতিদত্ত চাকমা (৪৮), পীং- বর্ণনাতীত চাকমা, গ্রাম- উত্তর শান্তিপুর, উল্টাছড়ি ইউনিয়ন, পানছড়ি। নীতিদত্ত চাকমা ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সদস্য বলে জানা গেছে।
জানা যায়, পার্বত্য চট্টগ্রামের বৃহত্তর সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিহু উপলক্ষে সূতকর্মা পাড়া এলাকায় বিজু মেলার আয়োজন চলছিল। আগামী ১লা এপ্রিল হতে মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত মেলা আয়োজনের অংশ হিসেবে তিনি সকালের দিকে মেলার স্থানের দিকে যান এবং একটি দোকানে অবস্থান করেন।
এই সময় শান্তিপুর দিক হতে মোটরসাইকেল যোগে এসে ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসীরা দোকানে অবস্থানরত নীতিদত্ত চাকমাকে গুলি করে পালিয়ে যায়।
এরপর গুরুতর অবস্থায় খাগড়াছড়িতে পার্ক সাইড হসপিতালে আনার কয়েক ঘন্টা পর সেখানেই মৃত্যুবরণ করেন।