ইউরোপীয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের সাথে ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ

হিল ভয়েস, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ঢাকা: ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবস (Ivars Ijabs) ও অন্যান্য পর্যবেক্ষবৃন্দের সাথে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১ ঘটিকার সময়ে ঢাকাস্থ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকার করেন বলে জানা যায়।

ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাক্ষাৎকার নিশ্চিত করা হয়।

এই সময় পরিষদের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন- সভাপতি মি. নির্মল রোজারিও, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সভাপতিমণ্ডলীর সদস্য মিলন কান্তি দত্ত, রঞ্জন কর্মকার ও ভিক্ষু সুনন্দপ্রিয়।

উক্ত সাক্ষাৎকারে ঐক্য পরিষদের প্রতিনিধিদলের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সার্বিক অবস্থা জানতে চাওয়ার প্রেক্ষিতে নেতৃবৃন্দ সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন।

More From Author

+ There are no comments

Add yours