আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পিসিজেএসএস এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থানে পুষ্পস্তবক অর্পণ

হিল ভয়েস, ২১ ফেব্রুয়ারি ২০২৬, বিশেষ প্রতিবেদন: একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাঙ্গামাটি, বান্দরবান, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন স্থানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

রাঙ্গামাটি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে সকাল ৭.৩০ ঘটিকায় রাঙ্গামাটির রিজার্ভ বাজার এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। এ সময় ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পুষ্পস্তবক অর্পণের প্রাক্কালে জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি ডাঃ গঙ্গামানিক চাকমা, সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা, মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশিকা চাকমা, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ইতি চাকমা, রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি রিতা চাকমা, গিরিসুর শিল্পীগোষ্ঠীর সভাপতি জয়তী চাকমা (ইনু), যুব সমিতির রাঙ্গামাটি শহর কমিটির সভাপতি রিতেশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শান্তিদেবী তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক এলি চাকমা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি রুমেন চাকমা, সাধারণ সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গ্যা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)। ‘সকল আদিবাসী মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে’ – এই দাবি সম্বলিত ব্যানার উঁচিয়ে মিছিল সহকারে প্রতিবছরের ন্যায় এবছরও একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করে পিসিপি। এসময় পিসিপির ঢাকা মহানগর শাখার সভাপতি কনেজ চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ সাধারণ সম্পাদক পাতলাই ম্রো, সাংগঠনিক সম্পাদক নেভাইঅং খুমি, ঢাকা মহানগর শাখার তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক পহেল চাকমা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বান্দরবান: মহান শহীদ দিবস ২০২৬ উপলক্ষে সকাল ৭.৩০ ঘটিকায় বান্দরবানের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। এ সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা কমিটির সহ সভাপতি মেঞোচিং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের বান্দরবান জেলা কমিটির সভাপতি উলিসিং মারমা, পিসিপির কেন্দ্রীয় সদস্য ফিলিপ খেয়াং, পিসিপির বান্দরবান জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক উবাথোয়াই মারমা, সহ সাংগঠনিক সম্পাদক রংথোইন ম্রো প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখা। ‘পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু কর’ – এই দাবি সম্বলিত ব্যানার উঁচিয়ে মিছিল সহকারে প্রতিবছরের ন্যায় এবছরও একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করে পিসিপি। এসময় পিসিপির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আদর্শ চাকমা, সাংগঠনিক সম্পাদক আশুতোষ তঞ্চঙ্গ্যা, পিসিপির কেন্দ্রীয় সদস্য আইচুক ত্রিপুরা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখা। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় পিসিপির রাজশাহী মহানগর শাখার সভাপতি সুমন চাকমা, সাধারণ সম্পাদক ময়ন্ত তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক প্রাচুর্য চাকমা প্রমুখ।

এছাড়াও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে রাঙ্গামাটি সরকারি কলেজ, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, কাপ্তাই ও রোয়াংছড়িতে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

More From Author