একের পর এক কুকীর্তি প্রকাশে দিশেহারা হয়ে সুহাস চাকমার পিসিজেএসএসের বিরুদ্ধে অপপ্রচার

হিল ভয়েস, ২৬ মার্চ ২০২৬, বিশেষ প্রতিবেদক: একের পর এক কুকীর্তি প্রকাশ হওয়ার পর জুম্ম গোয়েবলস নামে খ্যাত সুহাস চাকমা (বাংলাদেশী নাম বোধিমিত্র চাকমা) দিশেহারা হয়ে এখন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)-এর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। অবস্থা দৃষ্টে মনে হতে পারে, পিজেএসএসসের বিরুদ্ধে অপপ্রচারই যেন এখন তার প্রধান পেশা ও নেশা এবং অর্থের জন্য নিজের সমাজ ও জাতির পশ্চাতে ছুরি বসিয়ে দিতেও তার বিন্দুমাত্র কুণ্ঠাবোধ নেই।

উল্লেখ্য, গত ১৩ মার্চ ২০২৬ দিল্লীর এক আদালতে সুহাস চাকমা কর্তৃক অল ইন্ডিয়া চাকমা স্টুডেন্ট ইউনিয়নের ১২ জন ছাত্র নেতার বিরুদ্ধে দায়েরকৃত সাজানো মানহানি মামলা খারিজ করে দেয়া হয়েছে। অপরদিকে গত ৬ মার্চ ২০২৬ তারিখে ‘অল অরুনাচল প্রদেশ চাকমা রাইটস ফর্ম’ নামে একটি ভূয়া সংগঠনের নাম ব্যবহার করে সুহাস চাকমা কর্তৃক মিজোরামের লংত্লাই জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট অভিযোগের ভিত্তিতে ৮ জন চাকমাকে চাকরি থেকে অপসারণের কুকীর্তি প্রকাশ হওয়ার পর তার (সুহাস চাকমা) বিরুদ্ধে চাকমা সমাজের মধ্যে ব্যাপক নিন্দার ঝড় উঠে।

এভাবে একদিকে তার সাজানো মানহানি মামলা খারিজ হওয়া, অন্যদিকে ভারতের চাকমাদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র ফাঁস হয়ে পড়ার ফলে সুহাস চাকমা দিশেহারা হয়ে পার্বত্য চট্টগ্রামের লড়াকু রাজনৈতিক দল পিসিজেএসএসের উপর উপর্যুপরি অপপ্রচার চালিয়ে ঝাল মেটাচ্ছে।

Suhas Chakma Connect নামে ফেসবুক থেকে অপপ্রচার করা হয় যে, “PCJSS হলো উলফা (ULFA), রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা (ARSA/RSO)-এর সহযোগী এবং এটি এমনকি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে PCJSS বার্মায় আমেরিকান মুখোশ Mathew Van Dyek দ্বারা প্রশিক্ষিত গ্রুপদের কাছ থেকে অস্ত্র পাচার করেছিল।”

এ প্রসঙ্গে পিসিজেএসএসের তথ্য ও প্রচার বিভাগের বিনয় ত্রিপুরা হিল ভয়েসকে বলেন যে, সুহাস চাকমার এই বয়ান সম্পূর্ণ মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও কল্পনাপ্রসূত। বস্তুত সুহাস চাকমা ইউপিডিএফের মাসোহারা ভোগী এবং পাকিস্তানের আইএসআইয়ের এজেন্ট হিসেবে অনেকের কাছে পরিচিত। আইএসআইয়ের সূত্রে তিনি উলফা ও আরসা/আরএসও-এর সাথে ওতপ্রোতভাবে জড়িত বলেও অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, জামায়াত ও বাংলাদেশের চীনপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সাথেও তার সম্পৃক্ততা রয়েছে বলে অনেকের অভিমত। আমেরিকান Mathew Van Dyek-কে মায়ানমারে পাঠানোর ক্ষেত্রে সুহাস চাকমা স্বয়ং জড়িত বলে জানান বিনয় ত্রিপুরা।

ভারত ও বাংলাদেশের চাকমা সমাজের একাধিক মুরুব্বির ভাষ্যে, সুহাস চাকমা হলেন চোরের মায়ের বড় গলার এক আদর্শ দৃষ্টান্ত। আইএসআই ও চীনপন্থী সংগঠনের সাথে নিজে স্বয়ং যুক্ত রয়েছে এবং নিজের অপকর্ম ধামাচাপা দিয়ে অন্যদিকে মোড় ঘুরানোর জন্য এসব সংগঠন ও ব্যক্তির সাথে পিসিজেএসএস জড়িত বলে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

একটি সূত্র দাবি করছে যে, তথ্য সন্ত্রাসী সুহাস চাকমা ইউপিডিএফের মাধ্যমে আনীত আইএসআইয়ের টাকার বিনিময়ে বিভিন্ন অনলাইন নিউজপোর্টালে পিসিজেএসএসের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত এসব খবর প্রচার করছে।

More From Author