হিল ভয়েস, ১৯ মার্চ ২০২৬, বান্দরবান: আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ১১:৩০ ঘটিকার সময়ে বান্দরবান জেলার সদর উপজেলাধীন পর্যটন মেঘলা এলাকা থেকে দেড়শত ফুট খাদে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকা থেকে এক মারমা মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয় বলে জানা যায়।
নিহতরা হলেন- রমেসিং মার্মা (৩০) ও বৃষ্টি মার্মা (৪)। তাদের বাড়ি মেঘলার কানা পাড়া এলাকায়।
জানা যায়, গতকাল রাত থেকে মা ও তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর গহীন এলাকার দেড়শত ফুট পাহাড়ের নিচে মা-মেয়েকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা।
পরে বিষয়টি পুলিশকে জানানো হয় এবং ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।
তবে ঘটনাটি আত্মহত্যা নাকি খুন এখনো স্পষ্ট জানা যায়নি।