হিল ভয়েস, ৭ ফেব্রুয়ারি ২০২৬, বিশেষ প্রতিবেদক: খাগড়াছড়ি জেলাধীন পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউনিয়নের আওতাধীন মাচ্ছ্যছড়া নিবাসী হিমেল চাকমা যুবক্কে (৫৫) নামে এক সাধারণ গ্রামবাসী আজ রাত ৯টার দিকে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের কর্তৃক অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এই সময় ইউপিডিএফ’র (প্রসিত) সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের কমান্ডার আইসুখ, নিকোলাস ও কোয়েন এর নেতৃত্বে ঐ গ্রামবাসীকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাচ্ছ্যছড়ার সকল গ্রামবাসীদের ইউপিডিএফ (প্রসিত) এর সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কর্তৃক ঘোড়া মার্কায় ভোট দিতে বিভিন্ন ধরনের চাপ ও হুমকি প্রদান করা হচ্ছে। এমতাবস্থায় উক্ত গ্রামের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
অপহরণের পর অপহৃত হিমেল চাকমা যুবক্কেকে হেদারাছড়ার দিকে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এছাড়া, অপহরণকারীরা হিমেলের পরিবারকে আরও এই মর্মে শাসিয়ে গেছে যে, আগামী ১২ ফেব্রুয়ারিতে ঘোড়া মার্কায় ভোট না দিলে খবর করে দেওয়া হবে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত অপহৃত ব্যক্তিকে এখনও ছেড়ে দেওয়া হয়নি বলে জানা যায়।
+ There are no comments
Add yours